বগুড়া শহরে আওয়ামী লীগ নেতাদের নামে টানানো ব্যানার ও ফেস্টুন ছেড়ার অভিযোগে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা ৭টার পর জেলা বিএনপি কার্যালয় ও আশপাশের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি শহরের কেন্দ্রস্থল সাতমাথা অতিক্রম করার সময় কতিপয় উত্তেজিত কর্মী আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের ছবি সম্বলিত বেশ কিছু ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলে।

আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করেই পুলিশ শহরের নবাববাড়ী সড়কে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে অভিযান চালায়।

এ সময় সেখানে অবস্থানরত বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে শহরের চেলোপাড়া এলাকা থেকে আরও ৬ কর্মীকে গ্রেফতার করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, আওয়ামী লীগ সভাপতির ছবি ভাঙচুর ছাড়াও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।

এমকে