চলতি হজ মৌসুমে ১২০ জন মাদকাসক্তি মুক্ত ব্যক্তিকে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের সহায়তায় হজ করাবে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী মাদক প্রতিরোধ জাতীয় কমিটির প্রধান যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ বলেন, এ বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১২০ জন মাদকাসক্তি থেকে ফিরে আসা ব্যক্তিকে হজ করাবে। হজে অংশগ্রহণকারীদের সফল, সুন্দরভাবে হজ সম্পন্ন করতে মাদক প্রতিরোধ জাতীয় কমিটি ও মাদক নিয়ন্ত্রণ এবং হাসপাতাল অধিদপ্তর ইতোমধ্যে সব প্রস্তুতি নিয়েছে।
মাদক প্রতিরোধ জাতীয় কমিটির মহাসচিব আবাদ আলাল্লাহ বিন মোহাম্মদ আল শরিফ বলেন, মাদক প্রতিরোধ জাতীয় কমিটি মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ও তরুনদের মাদকসেবন থেকে বিরত রাখতে প্রচেষ্টা জোরদার করেছে।
তিনি আরও বলেন, যারা ইতোমধ্যে মাদক পরিহার করে নতুন জীবন শুরু করেছেন সারাদেশ থেকে এমন ১২০ জন ব্যক্তিকে এবার হজ করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
হজ পালন পুনর্বাসিত ব্যক্তিদের বিশ্বাস ও পুনরায় মাদকাসক্তে জড়িয়ে পড়া থেকে বিরত রাখবে বলেও আশা করেন আল শরিফ।
তিনি আরও বলেন, এ কমিটির লক্ষ্য, উদ্দেশ্য ধর্মীয় ও জাতীয় দায়িত্বের অংশ হিসেবে তরুণদের সাহায্য করা।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





