আমরা করুণা চাই না, কর্ম চাই দাবিতে মানববন্ধন করেছে অঙ্গহীন প্রতিবন্ধী সমিতি। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ সদরঘাট অসহায় অঙ্গহীন প্রতিবন্ধী সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি মাফুজ পাটোয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন  সাধারণ সম্পাদক কালাম মল্লিক, সাংগঠনিক সম্পাদক সালামত মিয়া। এদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উন্নয়ন ত্বরান্বিত সংস্থা উৎসর নির্বাহী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
মানববন্ধনে লিখিত বক্তব্যে বলা হয়, আমরা করুনা চাই না, কর্ম চাই, শ্রমিক হতে চাই। সরকারি চাকরিতে ছেলে-মেয়েদের পড়াশুনার সুযোগ চাই। আমাদের ছেলেমেয়েদের সরকারি ও বেসরকারি স্কুলে বিনা বেতনে লেখাপড়ার সুযোগ দিতে হবে।
কর্ম হিসেবে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির গাড়ি ইজারা নিজেদের অধিনে দেওয়ার দাবি করেন বক্তারা। এসময় সরকারি খাস জমিতে পূনর্বাসনের দাবিও জানানো হয় মানববন্ধন থেকে।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]