শ্রীমঙ্গলে বজ্রপাতে সফর মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাঁচউন গ্রামে এ ঘটনা ঘটে।
সফর মিয়া মির্জাপুর ইউনিয়নের পাঁচউন গ্রামের আজমল মিয়ার ছেলে। আহতরা হলো- মিলাদ হোসেন (৮) ও রাজিব মিয়া (১১)।তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, বিকালে বৃষ্টির মধ্যে তারা তিনজন বাড়ির পাশে খেলা করছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই সফর মিয়ার মৃত্যু হয় ও বাকি ২ জন আহত হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল জলিল জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে মানবিক কারণে ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেএইচ





