ঝিনাইদহের মহেশপুরে গুরদা বাজারে ট্রাকচাপায় সুবোল হালদার (৪৩) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলার গুরদা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুবোল হালধর মহেশপুর উপজেলার শ্রীনাথপুর গ্রামের হাজরা হালধারের ছেলে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, সুবোল হালদার ভ্যানে করে বাজারে ও গ্রামে সবজি বিক্রি করেন।
সকালে গুড়দাহ বাজারে তিনি সবজি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এসএম





