মাগুরা শহরের পিটিআই এলাকা থেকে ৮০টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোর ৬টার দিকে তাদের আটক করা হয়।

মাগুরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে সাতক্ষীরাগামী সংগ্রাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ৮০টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করা হয়।প্রাথমিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি।

কেএইচ