জেলার কালীগঞ্জ উপজেলায় ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড থেকে শনিবার সকালে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, যশোরের ভেকুটিয়া গ্রামের হাজের আলীর ছেলে হাসান আলী ও যশোরের পালবাড়ি গ্রামের হেমায়েত আলীর ছেলে রবিউল ইসলাম। এসময় তাদের বহনকারী মিনিট্রাকটিও জব্দ করে পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের চৌগাছার কুরাপাড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মিনিট্রাকের গতিরোধ করা হয়। এসময় ট্রাকে তল্লাশি চালিয়ে ৩শ’ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। এসব ফেনসিডিল সীমান্ত থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানিয়েছেন তিনি।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই