সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় রুবেল (২৫) ও ফরজ আলী (৪৫) নামের দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।
আজ (১৫ সেপ্টেম্বর) বুধবার সকাল ৭টার দিকে উপজেরার শ্রীকোলা মোড় এলাকায় পাবনা-নগরবাড়ী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার শ্রীকোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রুবেল (২৫) ও একই গ্রামের ভ্যানচালক ফরজ আলী (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফরহাদ, রুবেলসহ বেশ কয়েকজন মহাসড়কের শ্রীকোলা মোড়ে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় পাবনাগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। এতে আহত হন আরও তিনজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমবি





