শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মো. মোয়াজ্জেম (৩৪) নামে এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপি)।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ লাখ টাকা মূল্যের ৪০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি, মিডিয়া) তানজিনা আক্তার বলেন, ‘মালিন্ডো এয়ারলাইন্সের ওডি-১৬২ ফ্লাইটে মোয়াজ্জেম বিমানবন্দরে পৌঁছেন।

পরে তাকে তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৪টি স্বর্ণের বারের প্রতিটির ওজন ১০০ গ্রাম।

আটক মোয়াজ্জেমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এআর