রাজধানীর যাত্রাবাড়িতে সাত বছরের একটি শিশুকে ধর্ষণ করেছে বাড়িওয়ালার ছেলে। এ ঘটনায় ধর্ষক নাজিমুদ্দিনকে (২৮) আটক করেছে যাত্রাবাড়ি থানার পুলিশ।

ধর্ষণের শিকার শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ‍যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, শনিবার বেলা বারোটার দিকে বাসার সামনে খেলছিলো শিশুটি। এ সময় বাড়িওয়ালার পুত্র নাজিমুদ্দিন তাকে ফুঁসলিয়ে ৫ তলায় তাদের বাসায় নিয়ে ধর্ষণ করে। লোকমারফত খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজিমুদ্দিনকে আটক করে। এছাড়া শিশুটিকে ঢামেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এমই