হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৯৪ গ্রাম স্বর্ণ ও ৯৩ হাজার টাকাসহ দুই জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় টাইগার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (টিআর ২৬৫৯) শাহজালালে আসেন মো. আনোয়ার হোসেন। বিমানবন্দর থেকে বেরিয়ে পারভেজ নামের অপর এক ব্যক্তির কাছে স্বর্ণ হস্তান্তরের সময় পিবিএন এর হাতে ধরা পড়েন তিনি। এ সময় পারভেজকেও আটক করা হয়।

এপিবিএন এর মিডিয়া অফিসার তানজিনা ‍আখতার বলেন, উভয়ই এখন এপিবিএন হেফাজতে রয়েছে।

কেএইচ