মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়া ফেরিঘাটে স্পিডবোটের সিরিয়াল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় ইউনুছ আলী নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের পর ঘটনাস্থলে মোটরসাইকেলে করে মহড়া দিতে আসা দুই যুবক রকি ও আহাদকে আমেরিকায় তৈরি একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ আটক করে পুলিশ। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এ সময় তাদের মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।এছাড়া আহত এসআইকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে শিমুলিয়া ফেরিঘাটে স্পিডবোটের সিরিয়াল নিয়ে স্থানীয় লোকজনের দু’পক্ষে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় নৌ-ফাঁড়ির এসআই ইউনুছ আহত হন বলে জানান ওসি।
ইআর