টাঙ্গাইলে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এবং অটোমেশন সম্পর্কে করদাতা সচেতনতা ও সৃজন ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে ঢাকা (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার ড. মো.সহিদুল ইসলামের সভাপতিত্বে শহরের ভিক্টোরিয়া ফুড জোনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (মূসক বাস্তবায়ন ও আইটি) সদস্য সুলতান মো.ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি খান আহমেদ শুভ, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাভুসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
কাওছার/এমবি





