রাবিয়া আনোয়ার। বয়স ২৫। ছিলেন ছয়মাসের অন্তঃস্বত্তা। শনিবার সকাল সোয়া ১০টায় নগরীর জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে একসঙ্গে ছয় শিশু সন্তানের জন্ম দেন এ গৃহবধু।
অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া শিশুগুলোর মধ্যে একটি ছেলে ও পাঁচটি মেয়ে শিশু।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জন্মের একঘণ্টার মধ্যেই ছেলে শিশুটিসহ একটি মেয়ে শিশু মারা যায়। অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী দুইটি শিশু ও মা সুস্থ আছেন।
হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ রোজী দত্ত বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে সাতটায় রাবিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়। সোয়া ১০টার দিকে প্রথমে ছেলে শিশুটির জন্ম দেয় সে। তারপর একে একে আরও পাঁচটি মেয়ে শিশু জন্ম দেয়।
মাত্র ২৪ সপ্তাহ বয়স হওয়ার কারণে অপরিণত অবস্থায় তাদের জন্ম হয়েছে। সাধারণত ১ কেজি ৫০ গ্রাম ওজনের কম ওজনের শিশুদের ‘লো বার্থ ওয়েট’ শিশু বলা হয়। আর এ শিশুদের ৩ জনের ওজন ৫০০ গ্রাম ও ৩ জনের ওজন ৬০০ গ্রাম।
তিনি বলেন, গর্ভাবস্থায় যেসব মেডিকেল চেকআপের প্রয়োজন হয়, রাবিয়ার সেসব কিছুই করানো হয়নি। রক্ষণশীল পরিবারের গৃহবধু হওয়ার কারণে গর্ভাবস্থায় যথাযথ যত্ন সে পায়নি। যদি সঠিকভাবে যত্ন নেওয়া যেত তাহলে ছয়টি বাচ্চাকেই বাঁচানো সম্ভব হতো।
রাবিয়ার শ্বশুড় সাহাব মিয়া বাংলানিউজকে বলেন, শুক্রবার রাতে রাবিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। শনিবার সকালে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর অপারেশনের মাধ্যমে ছয়টি শিশু জন্ম দেয় রাবিয়া।
ফটিকছড়ি উপজেলার সাদেকনগর গ্রামের গৃহবধু রাবিয়ার স্বামী মাওলানা ইয়াকুব আবুধাবি প্রবাসী। ৫ বছর আগে তাদের বিয়ে হয়। জেসমিম নামে ৩ বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে।
এমএ
জাতীয়
৬ সন্তানের জন্ম দিলেন রাবেয়া
রাবিয়া আনোয়ার। বয়স ২৫। ছিলেন ছয়মাসের অন্তঃস্বত্তা। শনিবার সকাল সোয়া ১০টায় নগরীর জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে একসঙ্গে ছয় শিশু সন্তানের জন্ম দেন এ গৃহবধু। অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া শিশুগুলোর মধ্যে একটি ছেলে ও পাঁচটি মেয়ে শিশু।





