ভারতে সোনা পাচারের সময় বেনাপোল চেকপোস্ট নোমান্স ল্যান্ড এলাকার ভারতীয় গেট থেকে আজ বুধবার সকালে ১৭ টি সোনার বার সহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিএ্সএফ।
বিএসএফের হাতে আটক ভারতীয় নাগরিক ফিরোজ মাহমুদ (৪৩) কলকাতা শহরের গার্ডনাজ এলাকার সামছুদ্দীন খানের ছেলে।
বেনাপোল বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হারাধন সরকার জানান, ভারতীয় পাসপোর্ট যাত্রী ফিরোজ মাহমুদ খান সকালে বাংলাদেশ কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ শেষ করে নো-ম্যান্সল্যান্ড পার হয়ে ভারতে প্রবেশের সময় মেইন গেট থেকে তাকে ১৭ টি সোনার বার আটক করে বিএসএফ।
সোনা গুলো তার প্যান্টের বেল্টে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায জব্দ করা হয়। আটক সোনার মূল্য ৮৫ লাখ টাকা ।
এর আগের দিন বেনাপোল’র পুটখালী সীমান্ত থেকে পাচারের সময ১০টি স্বর্ণের বার ও নগদ দেড় লাখ টাকা সহ এক চোরাকারবারী আটক হন।
নিরাপদ রুট হিসেবে বেনাপোলকেই নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে চেরাচালানীরা।
এমআর





