হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮২২ গ্রাম ওজনের দু'টি স্বর্ণের বারসহ জাহাঙ্গীর আলম (৩৭) নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. আল-আমিন বলেন, শুক্রবার ভোরে জাহাঙ্গীর বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-০৮৭) মালয়েশিয়া থেকে আসেন। সকাল সাড়ে ৭টার দিকে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহে হলে তাকে চ্যালেঞ্জ করি।
এ সময় তার পায়ের সঙ্গে স্কচটেপ দিয়ে বাঁধা দু’টি স্বর্ণের বার পাই। আটককৃতের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হবে বলে জানান আল-আমিন।
এআর





