মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ এবং মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি আরো দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জনিয়েছে আবহাওয়া অফিস।

উত্তাল সাগরে ঝড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এআই