ডিশ সংযোগ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদারীপুরের শিবচরে সবুজ শেখ (৩২) ও রুবেল (২১) নামে ২জন ক্যাবল নেটওয়ার্ক কর্মচারী নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে।

নিহত সবুজ শিবচর পৌর এলাকার গুয়াতলা বাহেরচর গ্রামের মৃত হালিম শেখ ও ইউনুস আকন দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা তালুকদারকান্দি গ্রামের মৃত ইয়াদ আলী আকনের ছেলে।

আহতরা হলো- স্থানীয় দিনমজুর ইউনুস আকন (৪৮), হারুন তালুকদার (৫০), ওহাব খান (৫৫), আক্কাস শেখ (৪৫)।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ ধরে জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা তালুকদারকান্দি গ্রামের ডিশ লাইনের তার ঢিলে হয়ে মরা আড়িয়াল খাঁ নদীর উপর পড়ে সংযোগ বিচ্ছিন্ন ছিল।

রোববার (১২ জুলাই) সন্ধা ৭টার দিক বাহাদুরপুর কেবল নেটওয়ার্কের কর্মচারী সবুজ শেখ ও রুবেল ওই এলাকার ডিশ সংযোগ লাইন মেরামত করার জন্য সেখানে যায়।

তারা স্থানীয় দিনমজুর ইউনুস আকন, হারুন তালুকদার, ওহাব খান, আক্কাস শেখ ও হালিম লপ্তিকে এক হাজার টাকায় কাজে সহযোগিতা করার জন্য ঠিক করে।

নৌকা নিয়ে তারা নদীর মধ্যে গিয়ে বাঁশের সাহায্যে ডিশ সংযোগ লাইন মেরামত করার সময় লাইনের উপরে থাকা বিদ্যুতের মেইন তারের সঙ্গে কাঁচা বাঁশের লগি স্পৃষ্ঠ হয়ে সম্পূর্ণ নৌকাটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে ক্যাবল নেটওয়ার্ক কর্মচারী সবুজ শেখ ঘটনাস্থলেই মারা যায়।

বাকি ৫ জনকে আহত অবস্থায় শিবচর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ইউনুস আকনকে মৃত ঘোষণা করেন ও আহত ৪জনকে ফরিদপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমকে