৬ ইজুন সোমবার সকাল ১১টায় তৃণমুল নাগরিক আন্দোলনের কেন্দ্রিয় কার্যালয় সংগঠনের উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি মোঃ মফিজুর রহমান লিটন,গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, সংগঠনের নেতা মোঃ তানভির আহমেদ আজাদ, শাহানুর ইসলাম, আইয়ুব খান বিপ্লব, মোঃ তাজুল ইসলাম তাজুসহ প্রমুখ।

সভায় জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন- রমজান এলেই সরকার হাঁকডাক করে বলেন দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কোন অবস্থায় মেনেনেয়া হবে না।

অথচ রমজানের ১৫দিন আগে থেকেই পিয়াজ, ছোলা,কাঁচামরিচ,শসা,তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ক্রেতাদের নাগালের বাইরে চলে যায়। সরকার তখন বলে বিষয়টি আমরা দেখছি এভাবে সাধারণমানুষের সাথে যুগের পর যুগ বাজার সিন্ডিকেট ও সরকার প্রতারণা করে আসছে।তিনি বলেন- সরকারের আশায় বসে থাকলে এই সমস্যার সমাধান কোনদিনও হবে না।

তৃণমুল নাগরিকদেরকে ঐক্যবদ্ধভাবে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার আহ্বান জানিয়ে বলেন ৯২ শতাংশ মুসলমানের দেশ বাংলাদেশ। হোটেল রেস্তোরার মালিকরা আপনারা দিনের বেলায় রেস্তোরা খোলা রাখবেন না।

তিনি আরো বলেন আমরা একটি গভীর সংকটের মধ্যে বসবাস করছি। বর্তমানে এখানে কেউ নিরাপদে নেই। প্রকাশ্যে চট্টগ্রামে এসপি বাবুলের স্ত্রীকে সন্ত্রাসীরা নৃসংশভাবে হত্যা করলো। বড়াইগ্রামে একজন খৃীষ্টান ব্যবসায়ীকে হত্যা করলো অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা।

উত্তরায় সেনা কর্মকর্তার মাকে কুপিয়ে হত্যা করেছে, ইউপি নির্বাচনের নামে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। আমরা এরকম হত্যাকান্ড আর দেখতে চাই না।সভার সভাপতি মোঃ মফিজুর রহমান লিটন সমাপনি বক্তব্যে বলেন- মাহে রমজানকে স্বাগত জানিয়ে বলেন আসুন আমরা সবাই মিলে পবিত্র রমজানের একটি মাস নিজেদেরকে শুধরে ফেলি।

সভার শেষে আল্লাম মূফতি আনোয়ার হোসেন এবং কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীসহ যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এআই