ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৮ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর লাশ ফেলে পালিয়েছে ঘাতক স্বামী। পুলিশ তাদের শয়ন কক্ষ থেকে গৃহবধূর মৃত দেহ উদ্ধার করে বুধবার ঠাকুরগাও মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, ১ম স্ত্রীকে তালাক দেয়ার পর উপজেলার হঠাৎপাড়ার দিনমজুর হাসান আলী পিতা-সিরাজ উদ্দিন একই উপজেলার বৃদ্ধিগাওয়ের রশিদা আকতারকে (২৫) বিবাহ করে শহরের জগথা ষ্টেশন পাড়ার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
২৩ জুলাই সকালে গৃহবধূর মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখে বাড়ীর লোকজন। পরে পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই স্বামী হাসান আলী পলাতক রয়েছে।
এলাকাবাসীর ধারণা ঘাতক স্বামী তাকে পিটিয়ে হত্যার পর পালিয়ে গেছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





