নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সুপারিশ জমা দিতে বঙ্গভবনে প্রবেশ করেছে রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটি।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কমিটির আহ্বায়ক বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি বঙ্গভবনে প্রবেশ করে।

প্রতিনিধি দলের অন্যরা হলেন- সার্চ কমিটির সদস্য ওবায়দুল হাসান, মোহাম্মদ সাদিক, মাসুদ আহমেদ, সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও শিরীণ আখতার।

এর আগে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করে সার্চ কমিটি।

এমই