সাবধান ! এবার রাজধানীর পার্কগুলোর পরিবেশ সুন্দর এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে মোবাইল কোর্ট নামানোর ঘোষণা দিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
তিনি প্রচণ্ড ক্ষোভের সঙ্গে বলেন, রাজধানীর পার্কগুলোর পরিবেশ দিন দিন ধ্বংস করছেন বেড়াতে আসা লোকজন, ভাসমান হকার এবং ভাসমান পতিতারা। তারা নগরীর সুন্দর পার্কগুলোকে নানা ভাবে অস্বাস্থ্যকর ও নোংরা আবর্জনা ফেলেছে।
সোমবার বিকাল মন্ত্রী রাজধানীর চন্দ্রিমা উদ্যানের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে অনুরোধ করেন, রাজধানীর পার্কগুলোতে ময়লা আবর্জনা ফেলবেন না। পার্কগুলো রক্ষা করুন। আর যদি পার্কগুলোতে ময়লা আবর্জনা ফেললে মোবাইল কোর্টের মাধ্যমে ১০০ টাকা জরিমানাসহ সাজা দেয়া হবে।
চন্দ্রিমা উদ্যান (পার্ক) পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, গণপূর্ত সচিব মাইন উদ্দিন আব্দুল্লাহ, মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়াসহ ঊধ্বর্তন কর্মকর্তারা।
মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ পরিচ্ছন্নতার অভিযান। যারা পার্কে ঘুরতে আসে তারা যেন যত্রতত্র ময়লা না ফেলে সে ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য তারা ৩ মাস রাজধানীর পার্ক ও উদ্যানগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাব। এরপরও যদি কেউ ময়লা ফেলে।
তিনি বলেন, যাতে রাজধানীর পার্কাগুলো পরিষ্কার রাখা হয়। সেজন্য প্রকৌশলীদের নির্দেশনা দিয়েছি। মানুষ যাতে স্বাচ্ছন্দে পার্ক ও উদ্যানগুলোতে এসে বেড়াতে পারে।
চন্দ্রিমা উদ্যানে জিয়ার সমাধি প্রসঙ্গে গণপূর্ত মন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদের স্থপতি লুই আই কান যে নকশা করেছেন সেখানে জিয়ার সমাধির জন্য কোনো স্থান রাখা হয়নি।
তাদেরমোবাইল কোর্টের মাধ্যমে ১০০ টাকা জরিমানার ব্যবস্থা করা হচ্ছে। তিনি সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতে যত্রতত্র ময়লা ফেললে জরিমানার দৃষ্টান্ত তুলে ধরেন।
একে/এসএইচ





