রাজধানীতে যাত্রী সেজে সিএনজি অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় আহত অটোরিকশা চালক আব্দুর রাজ্জাক (৩৫) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত অটোরিকশা চালক আব্দুর রাজ্জাক জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সোহাগ কাউন্টারের কাছ থেকে দু’জন যাত্রী নিয়ে জুরাইন রেলগেট সংলগ্ন একটি গলিতে যাই। সেখানে তাদের সঙ্গে আরও দু’জন যুক্ত হয়ে আমাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এক পর্যায়ে আমাকে রাস্তার ওপর ফেলে সিএনজি অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
আহত অবস্থায় নিজেই ঢামেক হাসপাতালে এসেছেন বলে তিনি। আব্দুর রাজ্জাক মালিবাগ চৌধুরীপাড়ার আবুল হোটেলের পেছনে একটি বাসায় ভাড়া থাকেন।
কেএইচ





