ক্রমান্বয়ে বাড়ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে শীতের মাত্রা। কুয়াশার পাশাপাশি হিমেল বাতাসে জীবনযাপনে কাপুনি চলে আসছে উত্তরবঙ্গে।

এরই মধ্যে গত ২ দিন ধরে শীত, কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে দিনাজপুর অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সন্ধ্যা থেকে শুরু হয় কুয়াশা; সঙ্গে বাড়তে থাকে শীতের প্রকোপ। জেলার আঞ্চলিক আবহাওয়া অফিস জানায়, রোববার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।

আর শেষ রাতে হিমেল বাতাস। সারাদিন সূর্যের দেখা মেলেনা। শীতের প্রকোপ বাড়ায় প্রবীণ ও শিশুদের দুর্ভোগ বেড়েছে। দিনাজপুরে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। রাতে তাপমাত্রা কমতে শুরু করায় আর উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে হিমালয়ের পাদদেশের এই জনপদে। দুর্ভোগে পড়েছেন এই অঞ্চলের মানুষ।

ছিন্নমূল ও অসহায় মানুষের পাশাপাশি কর্মজীবীরাও পড়েছেন বিপাকে। দরিদ্র ও অসহায় মানুষরা শীতবস্ত্র কিনতে ভিড় করছেন পুরানো কাপড়ের মার্কেটে।

এদিকে আবহাওয়া অফিস থেকে জানানো হয় শুধু দিনাজপুর নয় পুরো উত্তরবঙ্গে কয়েকদিনের তাপমাত্রায় বিরাট পার্থক্য দেখা যাচ্ছে। ক্রমান্বয়ে কমছে তাপমাত্রা। যার কারণে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়বে তাদের জন্য।


জেড