স্থলপথে কড়া নজরদারির কারণে সমুদ্রপথে মানবপাচার বেড়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান।

তিনি বলেন, ‘মানবপাচার প্রতিরোধে সরকারেরর সংশ্লিষ্ট দফতরগুলো কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতরে মানবপাচার প্রতিরোধে আলাদা সেল গঠন করা হয়েছে। এ পর্যন্ত মানবপাচারের সঙ্গে জড়িত অভিযোগে সাড়ে তিন হাজার জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৮ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’

রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘মানবপাচার, অভিবাসী ও চোরাচালান বিষয়ক আন্ত.দেশীয় পুলিশ সহযোগীতা জোরদারকরণ’ শিরোনামে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এএইচ