গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় অজ্ঞাতপরিচয় (৩০) এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুন) সন্ধ্যার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানী জানান, সন্ধ্যায় বগুড়া-রংপুর মহাসড়ক পার হচ্ছিলেন অজ্ঞাতপরিচয় ওই নারী। এসময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওএফ