কক্সবাজারের টেকনাফের হ্নীলায় ওমর ফারুক (৩০) নামের এক যুবলীগ নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার মোনাফ কোম্পানির ছেলে ও হ্নীলা ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ ও জাদিমোরা এমআর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী ওমর ফারুককে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে পাহাড়ে পাশে গুলি করে হত্যা করে।

স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গা ডাকাতসর্দার সেলিম ও তার অন্ত্রধারী গ্যাংসহ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার সময় ওমর ফারুককে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে মদ্যপান অবস্থায় তাকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা চলছে।

হত্যার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

জেড