রাজধানীর রামপুরার হাজীপাড়া-বউবাজার এলাকায় ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৫)। দুলাভাই ওই কিশোরীকে ধর্ষণ করেছে বলে মেয়েটি জানিয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার বিকেল সাড়ে ৩টার। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে পুলিশ ওই কিশোরীর দুলাভাই আসাদকে (৩২) আটক করেছে।
ধর্ষণের শিকার মেয়েটির (১৫) বড়বোন এ বিষয়ে বলেন, ‘আমার ছোটবোন মিরপুর ১ নম্বরে থাকে। কয়েকদিন আগে সে আমার রামপুরার বাসায় বেড়াতে আসে। শনিবার বিকালে আমি বাড়িতে না থাকার সুযোগ নিয়ে ওর দোলাভাই ওকে ধর্ষণ করে। পরে আমি বাড়িতে আসলে আমার বোন আমাকে ঘটনাটি জানায়।’
এ ঘটনায রবিবার রাতে রামপুরা থানায় মামলা হয়েছে।
এ বিষয়ে রামপুরা থাকার এস আই বাবুল হোসেন বলেন, ‘বড়বোনের মামলার ভিত্তিতে আসাদকে আটক করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।’
এএইচ





