রাজধানীর সবুজবাগে রেহেনা বেগম (২৮) নামে এক গৃহবধূ ফ্যানের সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়েছেন। এ ঘটনায় তার স্বামী মোহাম্মাদ আলীকে আটক করেছে সবুজবাগ থানা পুলিশ।

আজ সোমবার সকাল ১০.৩০ সবুজবাগের দক্ষিণবাগ এলাকার ২৩ নং রোডের হাজী আলাউদ্দিনের বাসা থেকে রেহেনার লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে এস আই কামাল উদ্দিন বলেন, কি কারণে ফাঁসি দিয়েছে তার কারণ জানা যায় নি। এজন্য তার স্বামীকে আটক করা হয়েছে। ময়না তদন্ত করার জন্য লাশটি ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এমআর/ইআর