মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হিযবুল্লাহ তাওহিদের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা পরিষদ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, ফেনী জেলার ফুলগাজী এলাকার মুত হুমায়ুন কবিরের ছেলে নুরুল আফসার (৪৭) ও মানিকগঞ্জ জেলার বাগিরা এলাকার মৃত সমিজ উদ্দিনের ছেলে মহিদুর রহমান (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, বিকালে উপজেলা পরিষদ এলাকায় হিযবুল্লাহ তাওহিদের দলীয় প্রচারপত্র বিলি করার সময় পুলিশ তাদের হাতেনাতে আটক করে।

মৌলভীবাজার জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফুল ইসলাম জানান, তারা হিযবুল্লাহ তাওহিদের সদস্য কিনা এবং রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ