কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্যসহায়তা ও কৃষি পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে কৃষক মৈত্রী সংগঠন এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক কৃষক ও কিষানি অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন শিকদার, কৃষকনেতা বকিয়ত উল্লাহ ও আবদুল আউয়াল প্রমুখ।
বক্তারা প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের খাদ্যসহায়তা, গৃহ মেরামত ও কৃষি পুনর্বাসনে সহায়তা প্রদানের দাবি জানান।
ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





