কিশোরগঞ্জ শহরের হয়বতনগর এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম সুবল (১৭) বলে জানা যায়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ শহরের হয়বতনগরের চৌরাস্তা এলাকায় একটি বেডমিন্টন খেলার মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, রাতে বেডমিন্টন খেলার মাঠে ৭ থেকে ৮ জনের একটি দুর্বৃত্তরা দল দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে।
এ সময় স্থানীরা তাকে কিশোরগঞ্জ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করে। পরে ঢামেকে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ হত্যাকাণ্ডের বিষয়ে নিহতের নাম ছাড়া এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে তদন্ত চলছে বলে জানান এসআই।
এসএইচ





