গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসচাপায় মা ও মেয়ে নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নীলফা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানা পুলিশ জানিয়েছে, রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস মা ও মেয়েকে চাপা দিলে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।

পরে আহত মেয়েকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

এমকে