নীলফামারীর ডিমলায় জোরপূর্বক জমি দখল করে আমন ধানের চারা বুনতে গিয়ে সোমবার সকালে কায়িম শ্রমিক ফজলে রহমান (৫৫) নিহত হয়েছেন।

তিনি নাউতরা ইউনিয়নের নাউতরা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। ফজলে রহমান কায়িম শ্রমিক হিসেবে বিভিন্ন স্থানে আমন ধানের চারা লাগানোর কাজ করতেন। আহত অবস্থায় ডিমলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে নাউতরা ইউনিয়নের নাউতরা বাজার সংলগ্ন বোরহান উদ্দিনের জমি দখল করে আনিছুর রহমান হাল চাষ করছিলেন। উক্ত জমিনে আমন ধানের চারা লাগানোর জন্য ফজলে রহমানকে নিয়ে যান। এসময় আনিছুর রহমানের সঙ্গে বোরহান উদ্দিনের সংঘর্ষে বাধে। এতে উভয় পরিবারের ৯ জন আহত হন।

আহতের মধ্যে কায়িম শ্রমিক ফজলে রহমানকে হাসপাতাল নেয়ার পথে মারা যান। এ ঘটনায় আনিছুর রহমান (৩৮), আনিছুর রহমানের স্ত্রী মরিয়ম বেগম (৩৫), জুয়েল রানা (৪৫), নয়ন ইসলাম (২২) ডিমলা হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে বোরহান উদ্দিনের পরিবারের ৫ জন সদস্য বিভিন্ন হাসপাতলে ভর্তি হয়েছেন। বোরহান উদ্দিন বলেন, উক্ত জমিটি আমার কেনা। কিন্তু জোরপূর্বক দখল করায় সংঘর্ষ বাধে। এতে তার পরিবারের ৫ জন সদস্য জলঢাকা ও রংপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রংপুর নাউতরা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন বলেন, বিরোধপূর্ণ জমির সীমানা নিয়ে সংঘর্ষে শ্রমিক নিহত হয়েছেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, জমি নিয়ে সংঘর্ষে শ্রমিক নিহত হওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠানো হবে। 

এমএনজে