ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ গজারিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় পুলিশের দুই কনস্টেবলসহ পাঁচজন আহত হয়েছেন।
মহাসড়কের বাউশিয়া পাখি পয়েন্ট এলাকায় শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত পুলিশ কনস্টেবলরা হলেন- আমিরুল ইসলাম (৩৬) ও আরিফ হোসেন (৩৫)। অপর আহতদের পরিচয় পাওয়া যায়নি।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে অপর একটি বাসকে অতিক্রম করার সময় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
কেএইচ





