ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের তিতাস নদীতে যাত্রী বোঝাই ইঞ্জিন চালিত নৌকা ডুবে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ছয়জন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সরাইল থানার অফিসার ইন চার্জ (ওসি) আলী আরশাদ তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করে জানান, মৃতের সংখ্যা বাড়তে পারে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবেছে বলে জানান তিনি।
কেএইচ





