সৌদি আরবের শ্রম বাজার খোলার পর সেখানে যাওয়ার জন্য নিবন্ধন চলছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। এদিকে অল্প খরচে সৌদী যাওয়ার জন্য মন্ত্রণালয়ে ব্যাপক ভীর জমেছে বিদেশ গমনেচ্ছুদের।

অতিরিক্ত ভীরের কারণে ভোর থেকে অপেক্ষারত নারী-পুরুষদের অনেকই সেখানে অসুস্থ হয়ে পড়েছেন। সকাল ১১টা নাগাদ অন্তত ৫ জন নারী ও পুরুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পুরঞ্চন চক্রবর্তী বলেন, সৌদী গমনেচ্ছুদের অনেকেই মনে করছেন আজই নিবন্ধেনর শেষ দিন। তাই এতো ভীর জমেছে। তবে তাদের এ তথ্য সঠিক নয়, আগামী একমাস সৌদী গমনেচ্ছুদের নিবন্ধন চলবে।

উল্লেখ্য, পুরুষদের ক্ষেত্রে ১৮ থেকে ৪৫ বছর বয়সী ও নারীদের ক্ষেত্রে ২৫ থেকে ৪৫ বছরের আগ্রহীরা এই নিবন্ধন করতে পারবেন। সৌদি আরব যতদিন পর্যন্ত কর্মী নিবে ততদিন এ নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে।

ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার পর আবেদনকারীদের একটি সিরিয়াল নাম্বার দেয়া হবে। সার্ভারে এ ডাটা এন্ট্রি হওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার পাবেন তারা।

নিবন্ধন করতে যা প্রয়োজন:
আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্টের ফটোকপি, শিক্ষাগত ও কাজের অভিজ্ঞতা সনদের (যদি থাকে) ফটোকপি।

এছাড়াও নিবন্ধনের আবেদনপত্রের সঙ্গে সোনালী ব্যাংক যে কোন শাখা থেকে ২০০টাকার একটি পে-অর্ডার জনশক্তি সঙ্গে আনতে হবে।

এএ/ এআর