ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের হোস্টেলের ছাদের একাংশ ধসে পড়েছে। এতে প্রাণ বাঁচাতে ছাত্রীরা হোস্টেল থেকে বের হওয়ার সময় হুমরি খেয়ে কমপক্ষে ১৫ ছাত্রী আহত হয়েছে।এদের মধ্যে ৮জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে বৃষ্টি ও বাতাস হচ্ছিল। ঐ সময় আকস্মিক ভাবে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের হোস্টেলের দ্বিতীয় তলার ছাদের একাংশ ধসে পড়ে। এই সময় ভবনে কম্পন সৃষ্টি হয়।

এই আতঙ্কে হোস্টেলে থাকা ছাত্রীরা তাড়াহুড়ো করে বাইরে বের হয়। এতে পড়ে গিয়ে কমপক্ষে ১৫ জন ছাত্রী আহত হন।

কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা.তোজাম্মেল হক জানান, ছাত্রীরা সুস্থ ও স্বাভাবিক রয়েছে।

এ ঘটনার পর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল হাসপাতালে গিয়ে আহত ছাত্রীদের সাথে দেখা করে। পরে তিনি কলেজ পরিদর্শন করেন। পুলিশ কলেজ ও হাসপাতালে আহত ছাত্রীদের নিরাপত্তা দিচ্ছে।

ঠাকুরগাঁও থানার ওসি (তদন্ত) এটিএম সিফাতুল মাজদার বলেন,ছাত্রীরা ভয়ে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে।
পারভেজ/জেড