সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবৈধ অভিবাসীদের কয়েকজনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

শনিবার সকালে দুবাইয়ের মারসি মার্কেট এবং রাত সাড়ে ১০টায় দেরা বাজার থেকে তাদের আটক করা হয়।

সূত জানায়, আটক হওয়াদের মধ্যে পাকিস্তানি ও ভারতের নাগরিকও রয়েছেন। তারা সবাই কুলির কাজ করেন বলে জানা গেছে।

সম্প্রতি আমিরাতে বসবাসরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযানের নির্দেশ দিয়েছে আমিরাত সরকার।

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ