লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জেলেদের জালে আবারও ধরা পড়ছে রূপালী ইলিশ।
ভরা প্রজজন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের জন্য সরকার মেঘনা নদীসহ সাগর মোহনায়৫ অক্টোবর থেকে টানা ১১দিন সব ধরনের মাছ ধরার উপর নিষেজ্ঞা আরোপ করে।
তবে অভিযোগ উঠেছে নিষিদ্ধকালীন অবস্থায় সরকারি কোনো বরাদ্দ না থাকায় জেলেরা বেকার হয়ে পড়ে।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোশারফহোসেন জানান, নিষিদ্ধকালীন সময় নদীতে মাছ ধরা ও পরিবহন, বাজারে বিক্রয় করার অপরাধে লক্ষ্মীপুর জেলায় ৩৬ জনকে সর্বোচ্চ দু’বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ৭৯ জনকে জরিমানা ও ৮টি মাছ ধরার নৌকা আটক করা হয়। দণ্ডপ্রাপ্তদের অধিকাংশই জেলে। এছাড়াও সাড়ে ৮লাখ মিটার কারেন্টজাল জব্দ করে তা পুড়ে ফেলানো হয়।
তিনি আরওবলেন, নিষেধাজ্ঞারপর বৃহস্পতিবার থেকে জেলেরা তাদের মতো করে মাছ ধরতে পারবে।
কেএইচ





