বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।

আতাউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। এবং জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী মহানগরীর সাবেক আমির ছিলেন তিনি। 

আজ (০৪ এপ্রিল) এক শোক বার্তায় নুরুল ইসলাম বুলবুল মরহুম আতাউর রহমানের ইসলামের দাওয়াত সম্প্রসারণ, ইসলামী আন্দোলন, শিক্ষা বিস্তার ও সমাজ সেবায় গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে বলেন, তাঁর মৃত্যুতে রাজশাহী’সহ দেশবাসী একজন দেশপ্রেমিক পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সমাজসেবক ও অভিভাবককে হারালো।

বুলবুল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ্ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।

মরহুম আতাউর রহমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার (০৩ এপ্রিল) দিবাগত রাত ২.৪৫ মি. এ নিজ বাসভবনে ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এসময় তিনি বার্ধক্য জনিত কারনে ডায়েবেটিক’সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালের মরহুমের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে ও ৩ মেয়ে’সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

আজ (বুধবার) বিকাল ৫ টায় মরহুমের জানাজার নামাজ রাজশাহীর তেরখাদিয়াস্থ মহিলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারী মোহাম্মদ আব্দুল্লাহ সাইফ স্বাক্ষরিত এক শোকবার্তায় এই তথ্য জানানো হয়।

মরহুম বর্ষীয়ান রাজনীতিবিদ আতাউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। তিনি রাজশাহী তথা উত্তরবঙ্গে ইসলামের প্রচার ও প্রসারের অগ্রনায়ক ছিলেন। তিনি দির্ঘ ২ দশকের বেশি সময় ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমিরের দায়িত্ব পালন করেন।

২০১৬ সালে তিনি জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির নিযুক্ত হোন। তিনি অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে শিক্ষা বিস্তার ও সমাজ উন্নয়নে গুরুত্বপুর্ন অবদান রাখেন। সমাজের অসহায় মানুষের পক্ষে বলিষ্ঠ ভুমিকা রাখার জন্য ও ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অংশ গ্রহনের কারনে সরকারের রোষানলে পড়ে মজলুম এই জননেতা অসংখ্যবার কারা নির্যাতিত হোন। পেশাগত জীবনে তিনি শিক্ষকতার সাথে জড়িত ছিলেন।

মরহুমের বড় জামাতা ইমাজ উদ্দিন মন্ডল রাজশাহী মহানগরী জামায়াতের সাবেক সহ-সেক্রেটারি ছিলেন এবং মেজ জামাতা ড. শফিকুল ইসলাম মাসুদ ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।

এমবি