রাজশাহীর পুঠিয়ায় আগ্নেয়াস্ত্রসহ ছাত্রলীগ নেতা আবু সাঈদ দোয়েলকে (২১) আটক করেছে র‌্যাব।

শনিবার রাত পৌনে ৮টার দিকে বেলপুকুর রেলগেট এলাকায় অভিযান চালান র‌্যাব সদস্যরা। সেই সময় আবু সাঈদ দোয়েলের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক আবু সাঈদ সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা ও জেলা ছাত্রলীগ সদস্য। তিনি উপজেলার বানেশ্বর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে ডিশ কালামের ছেলে।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রকিবুল হাসান বলেন, দোয়েলকে রাতেই থানায় আনা হয়। এ বিষয়ে র‌্যাব বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা করেছে।

রোববার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।