বরিশালের বাবুগঞ্জ উপজেলায় হারুন মোল্লা (৪৫) নামের এক জমি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার মেঘিয়া গ্রামের মৃত্যু কদম আলীর ছেলে।
বুধবার রাত ২টার দিকে উপজেলার মাদবপাশা ইউনিয়নের মেঘিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে শেরেবাংলা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
পরিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকালে হারুর মোল্লা তার বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায় নি। তবে রাত ২টার দিকে তাদের বাড়ির পূর্ব পাশে মাঠে তার লাশ দেখতে পাওয়া গেলে স্থানীয়রা পুলিশ খবর দেয়।
বরিশাল বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মতিয়ার রহমান জানান, নিহত হারুন মোল্লার মাথা জখম ছিল। তাই কে বা কারা জমি ব্যবসায়ী হারুন মোল্লাকে কুপিয়ে হত্যা করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।
এমকে





