রাজশাহী বিভাগের আট জেলায় বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টার হরতাল ডাকেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মহানগরীর সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম ও সেক্রেটারি নাফিস রাইয়্যানসহ তিন নেতাকে গ্রেফতারের প্রতিবাদে এ হরতালের আহ্বান করা হয়।
রাজশাহী মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত মঙ্গলবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মহানগর সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি নাফিস রাইয়্যান ও সমাজসেবা সম্পাদক সাঈদ আমীন মুলহীমকে পুলিশ নগরীর নওদাপাড়ার একটি বাসা থেকে গ্রেফতার করে।
তাদের গ্রেফতারের প্রতিবাদে রাজশাহী বিভাগের আট জেলায় বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল পালনের আহ্বান জানানো হয়।
একই সঙ্গে নেতৃবৃন্দ সকল স্তরের ছাত্র-জনতাকে সর্বাত্মক হরতাল পালনের মাধ্যমে ফ্যাসিস্ট এ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানানো হয়।
এমকে





