ঝিনাইদহে মনিরুল ইসলাম (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (০৪ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার যাদবপুর গ্রামের একটি বাগানে ওই যুবককে কুপিয়ে ফেলে রাখা হয়।
নিহত মনিরুল ইসলাম (৩২) ওই গ্রামের নাজির উদ্দিন মণ্ডলের ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি। পেশায় তিনি ছিলেন মাইক্রোবাস চালক।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, মনিরুল কয়েকদিন আগে হত্যা মামলায় আদালত থেকে জামিন নিয়ে আসেন। রাতে তাঁকে কুপিয়ে বাগানে ফেলে রাখা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে।
এমবি





