প্রতিবেশীর বাড়িতে ডাকাতি ঠেকাতে গিয়ে ডাকাতদের গুলিতে নিহত হয়েছেন একজন দিনমজুর। নিহতের নাম শাহজাহান হাওলাদার (৫০)।

রোববার গভীর রাতে পটুয়াখালী সদর উপজেলার পশ্চিম আউলিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম তারিক জানিয়েছেন।

তিনি আরো জানান, রাত ২টার দিকে ১০-১২ জন ডাকাত আমেরিকাপ্রবাসী মান্নান হাওলাদারের বাড়ির প্রধান ফটক, দুটি কলাপসিবল গেইট ও দরজা ভেঙে ভেতরে ঢোকে।

টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে এলাকাবাসী পুলিশের খবর দিয়ে ডাকাতদের প্রতিরোধের চেষ্টা চালায়। প্রতিরোধের মুখে ডাকাতরা মালামাল নিয়ে পালানোর সময় এলোপাতাড়ি গুলি চালায়।

এসময় শাহজাহান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। শাহজাহানের লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতদলটিকে ধরার চেষ্টা হচ্ছে বলে জানান ওসি তারিকুল।

এআর