নওগাঁ জেলার রাণীনগর রেললাইনের পাশ থেকে শাহিন আক্তার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সে উপজেলার চক কুজইল দক্ষিণ পাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়না তদন্তের প্রতিবেদক পেলে বিস্তারিত জানা যাবে।
এমই





