ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা থেকে করটিয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পড়েছে।

শুক্রবার সন্ধ্যা থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত এ যানজট অব্যাহত আছে।

পুলিশ ও যাত্রীরা জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এছাড়াও সন্ধ্যার পর থেকে ঘনকুয়াশা পড়া শুরু করে। ফলে যানবাহনের গতি কমে যাওয়ায় যানজট বেড়ে যায়। এরই মধ্যে আবার তিনদিনের ছুটি শেষে মানুষ ঢাকা ফিরতে শুরু করেছে। মূলত এসব কারণেই যানজটের সৃষ্টি হয়েছে।

মির্জাপুরে গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, রাস্তায় যানবাহনের অতিরিক্ত চাপের কারণে যানজটের সৃষ্টি হয়। তবে দুপুরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও উল্লেখ করেন তিনি।

এআই