বগুড়ায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের আট সদস্যকে পিস্তল ও গুলিসহ আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
বগুড়া র্যাব-১২ কমান্ডার মোছাদ্দেক ইবনে মুজিব জানান, আটক ব্যক্তিরা ডাকাতদলের সদস্য। জেলার শাজাহানপুর উপজেলার সুজাবাদ থেকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।
আটকেরা হলেন, পাবনা জেলার গোপালপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে মো. হাসানুজ্জামান হিরু (৩৫), একই জেলার সাঁথিয়া উপজেলার কল্যাণপুরের ইউসুফ আলীর ছেলে ইসমাইল হোসেন (২৪), হামচিয়াপুরের রবিউল ইসলামের ছেলে মো. রানা (২৫), হেমায়েতপুর আশ্রয় প্রকল্প এলাকার সাত্তারের ছেলে মো. রবিন (১৯), হাড়িবাড়িয়ার কাশেম আলীর ছেলে মো. রানা (২০), সাতিয়ানী গ্রামের আজমত শেখের ছেলে মো. রাজু শেখ (২৪), একই জেলার কিছমত গ্রামের মহরম শেখের ছেলে মো. আলতাফ (ড্রাইভার) (৩২) ও বিলিবতরী গ্রামের মগরব আলীর ছেলে মো. আসাদ (২৬)।
তাদের কাছ থেকে বিদেশী একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, আটটি মোবাইল টাওয়ারের আইপিএস ব্যাটারি, সিলভার কালারের একটি মাইক্রোবাস ও নগদ ১০ হাজার ৬৩৪ টাকা জব্দ করা হয়।
বগুড়া র্যাব-১২ কমান্ডার মোছাদ্দেক ইবনে মুজিব জানান, ডাকাতদলের আট সদস্যকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জেআই





