‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, কোটা ভিত্তিক নিয়োগ দিলে, দেশ যাবে রসাতলে’ইত্যাদি স্লোগানের মধ্য দিয়ে কোটা সংস্কারের পাঁচ দফা দাবিতে কিশোরগঞ্জ শহরে পদযাত্রা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

রোববার বেলা আড়াইটার দিকে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ প্রাঙ্গন থেকে এ পদযাত্রা শুরু হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলার বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষার্থীরা নানারকম দাবি ও স্লোগান সম্ভলিত ব্যানর-ফেস্টুন নিয়ে এ পদযাত্রায় অংশ নেয়। শিক্ষার্থীরা পদযাত্রায় অংশ নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক মাজহারুল ইসলাম মারজানের সভাপতিত্বে এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম, মো. উবায়দুর রহমান, নাসরিন আক্তার, আকন্দ মো. উজ্জ্বল, রিয়াদুস সালেহীন, তানভীর আহমেদ রিয়েল, মাহবুবুর রহমান ও আবুল হাসনাত প্রমূখ।

তানভীর আহমেদ/এসএম